রাউজানে উপজেলা বিএনপির কর্মী আব্দুল হাকিম চৌধুরী হত্যাকান্ডের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, হাকিম ছিল বিএনপি’র একজন নিবেদিত প্রাণ। পরিচিতি ছিল দানশীল ব্যক্তি। নিরাপদ এই ব্যক্তিকে যারাই হত্যা করেছে তাদের কেউ রেহায় পাবে না। গতকাল শুক্রবার হাকিমের স্মরণসভায় সভাপতিত্ব করেন আবদুল আলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, কিউসি শিপিং লিমিটেড নির্বাহী পরিচালক জে এ এম ইকবাল হাসান, রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফিরোজ আহমদ, আবু জাফর চৌধুরী, আনিসুজ্জামান সোহেল প্রমুখ।
উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম যৌথ সঞ্চলনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি এম শাহজাহান শাহিল, সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, তছলিম উদ্দীন ইমন, লিটন মহাজন লিটু, সেলিম উদ্দিন, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট মফিজুর রহমান ইমন, নিজামউদ্দিন, জাহেদুল ইসলাম, মুরাদুল আলম, এয়াকুব আলী, নাজিম উদ্দীন ও বিএনপি নেতা আবুল হোসেন। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার চেয়ারম্যান মোহাম্মদ শফি, মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, উত্তর জেলা যুবদলের সাবের সুলতান কাজল ও মোজাম্মেল হক চৌধুরী, মোহাম্মদ সামশুল হক বাবু, নুরল আবছার মেম্বারসহ বিএনপি নেতৃবৃন্দ।












