চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বলেছেন, মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র। দুর্গাপূজা মানুষে–মানুষে সৌহার্দ্য সমপ্রীতি বাড়িয়ে, ভেদাভেদ ঘুছিয়ে, ঐক্যের শিক্ষা দেয়। আমাদের জীবনে অন্যায়কে প্রশ্রয় না দিয়ে ন্যায় ও শুভ শক্তিকে প্রতিষ্ঠা করতে হবে। শিশু–কিশোরদের কোমলমতি থাকতে নীতি–আদর্শের শিক্ষা দেওয়া চাই। বাগীশিক সংগঠনটি সমাজে মানবতা, দেশপ্রেম, প্রীতি, নৈতিকতা ও মূল্যবোধ সৃষ্টিতে কাজ করে চলেছে। তিনি শুক্রবার (৯ অক্টোবর) নগরীর আন্দরকিল্লায় বাগীশিক আয়োজিত ও গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরের উদ্যোগে ‘মানবতার জয়গান’ শীর্ষক অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন।
বাগীশিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা সমাজসেবক শিবু প্রসাদ দত্ত। স্বাগত বক্তব্য রাখেন গীতাধ্বনি’র পরিচালক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি দাশ, বাগীশিক কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক তপন কান্তি নাথ। বিশেষ বক্তা ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সভাপতি প্রকৌশলী শুভাশীষ চৌধুরী, দক্ষিণ জেলা সংসদের সভাপতি পুলক কান্তি চৌধুরী, চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌঃ সঞ্জয় চক্রবর্তী মানিক, সাধারণ সম্পাদক ডা. বিবরণ দাশ, উত্তর জেলার সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শিক্ষক সুজন মজুমদার, নারীনেত্রী শিল্পী চৌধুরী, লায়লা–কবির কলেজের সহকারী অধ্যাপক রুপন দাশ, রামগতি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবলু দাশ ও সংগঠক সবুজ চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অ্যাড. শুভাশীষ শর্মা বলেন, বাগীশিক একটি সামাজিক, মানবিক ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান। গীতাধ্বনি’র মতো ১৫ সহস্রাধিক গীতা ও নৈতিকশিক্ষা কেন্দ্র সারাদেশব্যাপী পরিচালনা করছে এ সংগঠন। আজকের শিশুদের আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে বাগীশিক। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল– কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বৃক্ষের চারা, বস্ত্র, সেলাই মেশিন, শিক্ষাসামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।












