ফুটপাত আছে, পথচারীর পথ নেই

| শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

শহরে ফুটপাত আছে, কিন্তু সেখানে পথচারীর চলার জায়গা নেই, এ যেন নিত্যদিনের বাস্তবতা। ফুটপাতের বড় অংশ দখল করে আছে দোকানের পসরা, অবৈধ স্থাপনা, মোটরসাইকেল ও রিকশা। ফলে বাধ্য হয়ে পথচারীদের মূল সড়কে নেমে চলতে হচ্ছে। এতে যানজট বাড়ার পাশাপাশি প্রতিনিয়ত তৈরি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। শিশু, নারী, বয়স্ক ও প্রতিবন্ধীদের ভোগান্তি সবচেয়ে বেশি। মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হলেও কিছুদিন পর আবার একই চিত্র দেখা যায়। তাই লোকদেখানো অভিযান নয়, প্রয়োজন নিয়মিত তদারকি ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা। পাশাপাশি হকারদের জন্য নির্দিষ্ট স্থান এবং যানবাহনের জন্য সুশৃঙ্খল পার্কিংয়ের ব্যবস্থা করা জরুরি।

ফুটপাত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দখলদারি জায়গা নয়; এটি পথচারীর অধিকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ফুটপাতকে সত্যিকার অর্থেই পথচারীবান্ধব করা হোক।

মুহিবুল হাসান রাফি

মাইজপাড়া, লোহাগাড়া, চট্টগ্রামএ

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ ওয়ালিউল্লাহ: সংস্কারমুক্ত মননশীল লেখক
পরবর্তী নিবন্ধবৃদ্ধাশ্রমে নয় বাবা-মাকে নিজের সঙ্গে রাখুন