নাজিরহাট কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

| শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:২৮ পূর্বাহ্ণ

হাটহাজারীর নাজিরহাট কলেজে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির (২০২৫–২০২৬ শিক্ষাবর্ষ) এবং একাদশ শ্রেণির (২০২৬–২০২৭ শিক্ষাবর্ষ) নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ সম্পন্ন। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জহির উদ্দিন সিদ্দিকী শাহীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করে বলেন, “১৯৪৯ সালের পর থেকে এই কলেজ থেকে অজস্র গুণীজন তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় নবাগত শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠান থেকে যথাযথ শিক্ষা গ্রহণ করে আলোকিত ভবিষ্যৎ রচনায় নিজেকে দক্ষ, মেধাবী, দেশপ্রেমিক নাগরিক হিসেবে প্রস্তুত করতে সক্ষম হবে–এ দৃঢ় বিশ্বাস আমার রয়েছে।”

সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন, জাহেদা ইকবাল চৌধুরী, সেলিম জাহাঙ্গীর, কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ রহমতুল্লাহ চৌধুরী, অধ্যাপক এস এম কাউছার, অধ্যাপক গোলাম কিবরিয়া, অধ্যাপক লিটন ভট্টাচার্য অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য, প্রভাষক দেলাওয়ার হোসেন ও প্রভাষক আরমানুল হক ফরহাদ প্রমুখ। প্রভাষক সৈয়দ মো. জিয়াউল হক ও প্রভাষক জান্নাতুল ফেরদৌসের যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক শাহ জামান সরকার। সবশেষে অধ্যাপক রোজী মজুমদারের নির্দেশনায় কলেজ শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিসিআইইউতে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে প্রশাসনের প্রস্ততি সভা