ফেনীতে রয়েল সিমেন্ট লিমিটেডের ‘ইঞ্জিনিয়ার স্পেশাল’ (PCC CEM II/A-M, Grade 42.5N) সিমেন্টের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত মঙ্গলবার একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থপতি ও প্রণয়ন–এর সিইও সোহেল এম শাকুর। তিনি বলেন, ভবন শুধু কাঠামো নয়, ভবিষ্যতের নিরাপত্তার আস্থা। ভালো সিমেন্ট দীর্ঘস্থায়ী ও নিরাপদ নির্মাণের ভিত্তি। গুণগতমান বজায় রাখার জন্য তিনি রয়েল সিমেন্টকে ধন্যবাদ জানান।
এতে বিশেষ অতিথি ছিলেন আইডিইবি ফেনীর সভাপতি ইঞ্জিনিয়ার আবুল খায়ের, রয়েল সিমেন্টের ডিরেক্টর (কর্পোরেট) মোহাম্মদ আবুল মনসুর, জিএম (কর্পোরেট সেলস) এস এম মাসুদুর রহমান ও হেড অব কিউসি এম দাউদ করিম। সঞ্চালনায় ছিলেন সিনিয়র এজিএম (ব্র্যান্ডিং) আহসানুল হক। স্বাগত বক্তব্য দেন ফেনী জোনাল হেড মো. জাহেদুল ইসলাম।
পরিচালক মোহাম্মদ আবুল মনসুর জানান, CEM II/A–M সিমেন্টটি দীর্ঘদিন নৌ ও সেনাবাহিনীর নির্মাণকাজে ব্যবহৃত হচ্ছে। উৎপাদন খরচ বেশি হওয়ায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী সীমিত ছিল। তবে ফেনীতে এই সিমেন্টের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পুনরায় ‘ইঞ্জিনিয়ার স্পেশাল’ নামে বাজারজাত শুরু হলো। পর্যায়ক্রমে অন্য অঞ্চলেও বাজারজাত করা হবে।
হেড অব কিউসি এম দাউদ করিম সিমেন্টের গুণগতমান নিয়ে প্রেজেন্টেশন দেন। ‘ফেনীর ভবিষ্যৎ নির্মাণ’ শীর্ষক মুক্ত আলোচনায় প্রকৌশলী ও ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী চঞ্চল দে, ব্যবসায়ী মো. নুরুল আফসার, ইসমাইল ফারুক ভুইয়া, আলমগীর কবির রাকিব, নুরুল আলম ও জাহেদ উল্লাহ। অনুষ্ঠানে ১৫ জন রয়েল বিজি ক্লাব সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এতে স্থপতি, প্রকৌশলী, ডেভেলপার, ব্যবসায়ীসহ রয়েল সিমেন্টের ইফতেখার আলম, মো. মিনহাজ উদ্দীন, ফিরোজ আলম, ফরহাদ হোসেন, এহসান, নুরুল আফসার সবুজ ও আমিনুর রহমান রেজা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












