পদ্মা অয়েল পিএলসি প্রধান কার্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে পদ্মা অয়েল পিএলসি ও সমবায় বিভাগ চট্টগ্রামের উদ্যোগে এবং পদ্মা অয়েল পিএলসি এমপ্লয়ীজ আরবান কো–অপারেটিভ সোসাইটি লিমিটেডের বর্তমান কার্যকরী কমিটির সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পদ্মা অয়েল পিএলসি’র মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) কাঞ্চন চন্দ্র সোম এফসিএমএ অ্যান্ড সিএফও, মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মীর মোহাম্মদ ফখরউদ্দিন, সমবায় বিভাগ চট্টগ্রামের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিয়া, জেলা সমবায় কর্মকর্তা সিফাত উল্লাহ তাসনিম, থানা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আমান উল্লাহ খান, সোসাইটির সভাপতি মো. শাহ আজিজ, সম্পাদক মো. আশফাকুর রহমান ও পরিচালকবৃন্দ, কোম্পানির বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সিবিএ ও শেয়ারহোল্ডারবৃন্দ। কার্যক্রমটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন ব্যবস্থাপক (প্রশাসন) মো. শহিদুল ইসলাম মল্লিক ও সোসাইটির কর্মকর্তা–কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











