রাঙামাটিতে প্রমীলা কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। রাঙামাটিতে অবস্থিত কুমার সুমিত রায় ইনডোর জিমনেসিয়ামে অনুষ্ঠিত কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য এডভোকেট দীপেন দেওয়ান। রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফির সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ রকিব উদ্দিন এবং জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য মৈত্রী চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো এবং কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন। উদ্বোধনী খেলায় কাউখালী উপজেলা ২৬–১৫ পয়েন্টে রাজস্থলী উপজেলাকে পরাজিত করে। একই দিন দ্বিতীয় খেলায় রাঙামাটি সদর উপজেলা দলকে পরাজিত করে কাউখালী উপজেলা। প্রমীলা কাবাডি টুর্নামেন্টে রাঙ্গামাটি জেলার ১০ উপজেলার মহিলারা নিচ্ছেন। এই টুর্নামেন্টে অংশগ্রহনকারী অন্যান্য উপজেলাগুলো হলো কাপ্তাই, জুরাছড়ি, বিলাইছড়ি, লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর ও বরকল উপজেলা।

পূর্ববর্তী নিবন্ধআমিরাতের বিপক্ষে প্রথম দিনে ২৩৪ রান মিরাজদের
পরবর্তী নিবন্ধমায়ের নিষেধ, পিসিবিতে কাজ করবেন না শোয়েব আখতার