অরিন্দমের বার্ষিক সাধারণ সভা

| সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

অরিন্দম নাট্য সম্প্রদায়ের বার্ষিক সাধারণ সভা গত ৩ অক্টোবর অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের আয়–ব্যয়ের হিসাব, নিয়মিত নাট্য প্রদর্শনী, সাংগঠনিক সংকটসহ নতুন কার্যকরী কমিটির নির্বাচন নিয়ে আলোচনা হয়।

নতুন কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আকবর রেজা, সাধারণ সম্পাদক সাবিরা সুলতানা বীণা এবং কোষাধ্যক্ষ সিরাজম মুনীরা স্বর্ণা। কমিটির অন্যরা হলেন শহিদুল হক মিরাজ, পংকজ চৌধুরী, সঞ্জয় ধর, বিবি আয়েশা সুমি, ইনান ইলহাম ও জোবাইদা ইয়াছমিন সাকি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেতার টেলিভিশন শিল্পী সংস্থার জরুরি সভা
পরবর্তী নিবন্ধনির্লোভ দৃষ্টিকোণ থেকে তথ্য নির্মাণে ইতিহাসের খসড়ার ভূমিকা গুরুত্বপূর্ণ