উত্তর কাট্টলি মোস্তাফা হাকিম কলেজের ৩২ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী সফল করার লক্ষ্যে গত শনিবার কলেজ অডিটরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সি.যুগ্ন আহ্বায়ক এ এস এম সায়েম। প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য এবং প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের প্রধান সমন্বয়কারী মো. সিরাজ উদ্দিন। প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. জাকারিয়া নিশাতের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম,কাইছারুল আলম,জিয়া উদ্দিন,মুরাদ হাসান সুজন,রবি হোসেন লিটন,মুসলিম উদ্দিন রাজা, লিয়াকত চৌধুরী জুয়েল, মো. সালাউদ্দিন, মো. শহীদ,দিদারুল আলম। বক্তব্য রাখেন কানিজ লুনা, সেলিম উদ্দিন মাহমুদ,সাগর দাশ, দিদারুল আলম অপু, নেয়াজ মোরশেদ জীবন,মাহফুজ উল আলম,জান্নাত আরা মিনা, জোবায়ের উদ্দিন,কাজ্বী আরাফাত, আকিব হাসান স্বধীন, আব্দুল করিম,সাফিন মাহমুদ সম্রাট,সাহেদ আকবর পিয়াল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










