মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কক্সবাজারে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:০৪ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি। তার নাম মো. মহিউদ্দিন শরীফ। কক্সবাজার সদর থানার লাবণী বিচ এলাকা থেকে গত শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার বাসিন্দা।

এসআরবি–৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহিউদ্দিন শরীফ কক্সবাজার সদর থানাধীন লাবণী বিচ এলাকায় অবস্থান করছে–এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কঙবাজার সদর থানা পুলিশের কাছে হন্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ বারে অভিযান
পরবর্তী নিবন্ধপরীক্ষার দুই সেট প্রশ্ন, দুই জায়গায় ছাপা হবে : শিক্ষামন্ত্রী