বকুল অঞ্চলের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া আজ শুরু

| শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় বকুল অঞ্চলের ৫৩তম গ্রীষ্মকালীন প্রতিযোগিতা নগরীতে আজ শুরু হচ্ছে। সিলেট, কুমিল্লা ও সাগরতীর চট্টগ্রাম উপ–অঞ্চলের প্রতিযোগীরা হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতারে প্রতিদ্বন্দ্বিতা করবে। ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুল মাঠে কাবাডি, নাসিরাবাদ সরকারি বালক স্কুল মিলনায়তনে দাবা ও চট্টগ্রাম সরকারি বালিকা স্কুল মাঠে হ্যান্ডবল অনুষ্ঠিত হবে। ৩ অঞ্চলের প্রতিযোগীরা গতকাল শুক্রবার চট্টগ্রামে এসে পৌঁছেছে। সিলেট ও চট্টগ্রাম উপ–অঞ্চলের খেলোয়াড়দের জন্য আবাসন করা হয়েছে নাসিরাবাদ সরকারি বালক স্কুলে। কুমিল্লা উপ–অঞ্চলের প্রতিযোগীরা থাকবে সরকারি মুসলিম হাই স্কুলে এবং ছাত্রী প্রতিযোগীরা থাকবে চট্টগ্রাম সরকারি বালিকা স্কুল মিলনায়তনে। এ ব্যাপারে আবাসনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সার্বিক সহযোগিতা করার জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে নারী হকি প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন
পরবর্তী নিবন্ধপটিয়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ভাটিখাইন ইউনিয়ন চ্যাম্পিয়ন