বিমানবন্দরে গ্রেপ্তার দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা

| শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হেয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজার থেকে ঢাকায় আসার পর তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার। গ্রেপ্তার দুজন হলেন– গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ (৫২) ও শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৪)। খবর বিডিনিউজের।

ওসি কামরুল হাসান তালুকদার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি নাসির উদ্দিন ও জাহাঙ্গীর কঙবাজার থেকে বিমানে ঢাকায় আসছেন বলে খবর পাওয়া যায়। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে বিমানবন্দরে নামার পর তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। তিনি বলেন, পরে মামলার তথ্য যাচাই করে তাদের গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে বিমানবন্দর থানায় আছেন।

পূর্ববর্তী নিবন্ধগাছে ঝুলছিল শ্রমিকের লাশ
পরবর্তী নিবন্ধহজ : আরও ২০ হাজার কোটা চায় হাব