গাছে ঝুলছিল শ্রমিকের লাশ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ৫:৩৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় মোহাম্মদ আবু তৈয়ব মাইকেল নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুরের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি গাছের সঙ্গে আবু তৈয়বকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. জহির উদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়ভাবে পারিবারিক কলহের কারণে আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধনগরে ২৪ ঘণ্টার অভিযানে ৩৭৬ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিমানবন্দরে গ্রেপ্তার দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা