লিগ্যাল এইডকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে

কর্মশালায় চিফ লিগ্যাল এইড অফিসার

| বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীর ন্যায়বিচার নিশ্চিতকল্পে সারা েেদশে লিগ্যাল এইডকে ছড়িয়ে দিতে হবে। সরকার দেশের সামগ্রিক বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে লিগ্যাল এইডের সম্প্রসারণ করেছে। কিন্তু দেশের বিচার প্রত্যাশীদের অনেকের এ তথ্য জানা নেই। আমরা যারা স্টেক হোল্ডার কিংবা বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থায় নিয়োজিত আছি আমাদের সরকারি আইনি সেবা বিচারপ্রত্যাশী মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসে সেবকের মতো কাজ করতে হবে।

গত ২৮ সেপ্টেম্বর জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামে আয়োজিত ‘জেলা পর্যায়ের সরকারি–বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল ব্যবস্থা প্রতিষ্ঠা’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে চিফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) সুব্রত দাশ এসব কথা বলেন। ব্লাস্ট সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট আল হুরাই তাজ মিহির ও লিগ্যাল এইডের পিএ মোহাম্মদ এরশাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি ও ব্লাস্টের সহসভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী।

কর্মশালায় সরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দের মধ্যে জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. নুরুল হায়দার, ভিকটিম সাপোর্ট সেন্টার প্রতিনিধি সুপ্তা, জেলা পুলিশ প্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক, প্রবেশন অফিসার সমাজসেবা, ডেপুটি জেল সুপার মনির প্রমুখ বক্তব্য রাখেন। বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে বিবিএফ, ফুটন্ত কিশোর সংঘ, ইলমা, স্বপ্নীল ব্রাইট বাংলাদেশ ফোরাম প্রতিনিধি, ডিল্যাক ও ব্লাস্টের প্যানেল আইনজীবীবৃন্দ বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগুইমারায় চক্ষু চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়ন পরিষদে পাঠাগার হবে