বোধনের ভিন্ন রকম আয়োজন ‘লেখাপড়া’। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য -‘আমাদের লেখা আমাদের পড়া, লেখাপড়া’। এবারের পর্বে অতিথি ছিলেন কবি ও শিশুসাহিত্যিক জিন্নাহ চৌধুরী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৩৩ জন আবৃত্তিশিল্পী ২৭ জন কবির কবিতা আবৃত্তি অনুষ্ঠানের ভিন্ন আমেজে দর্শকদের ব্যতিক্রম এ আয়োজনকে ঋদ্ধ করেছে। এ অনুষ্ঠানের অতিথি আলোচক কবি ও শিশুসাহিত্যিক জিন্নাহ চৌধুরী প্রতিটি কবিতার আবৃত্তি শেষে নিজস্বতায় ভাব প্রকাশ করেন। এবারের পর্বে আবৃত্তিতে অংশ নেন– আবৃত্তিশিল্পী সোনালী ব্যানার্জী, শ্রাবণী বড়ুয়া, অয়ন্তি দাশ, শংকর প্রসাদ নাথ, জসীম উদ্দীন, রমা দাশগুপ্তা, ফারজানা চৌধুরী, শান্তা সেনগুপ্তা, হাসিবুল ইসলাম শাকিল, মেঘনা বড়ুয়া, বিজয় সরকার, তনয়া নাথ, সংগীতা কর চৌধুরী, গৌতম চৌধুরী, ইসমাইল চৌধুরী সোহেল, পলি ঘোষ, ত্রয়ী দে, অজান্তা দাশ, মৃন্ময় বিশ্বাস, বিজয়া চক্রবর্তী, বনানী ব্যানার্জী, শুভা বড়ুয়া, লিমা চৌধুরী, পম্পি চৌধুরী, ডেজী চৌধুরী, সুমি দে, ঋত্বিকা নন্দী, সুবর্ণা চৌধুরী, পূর্ণা দাস, ইভান পাল, শর্মিলা বড়ুয়া, একান্ত পাল, ঊর্মি দেবী।
যাঁদের কবিতা আবৃত্তি করা হয়েছে তাঁরা হলেন– কবি অনুপম শীল, অনুপমা দাশ, আরিয়ান হক, ঊর্মি বড়ুয়া, এনি রুদ্র, ঐশিকা দাশ অর্থি, দীপান্বিতা চৌধুরী, দীপাশ্রী তালুকদার লক্ষ্মী, পল্লব গুপ্ত, বিপ্লব কুমার শীল, বিজয় শংকর বড়ুয়া, মলিনা মজুমদার, মারজানা কাকন, মুন্নী বড়ুয়া, মৌসুমী ঘোষ রায়, রাসু বড়ুয়া, রুপন দে, লিংকন বিশ্বাস, শর্মি শর্মা, শুভাগত বড়ুয়া, শ্রেয়সী স্রোতস্বিনী, সঞ্জয় পাল, সঞ্চিতা দাশগুপ্তা, সুবর্ণা চৌধুরী, সুচিত্রা বৈদ্য, সুশোভন চৌধুরী ও সোহেল আনোয়ার। সোহেল আনোয়ারের রচনা ‘হাসির সুতোয় বোনা’ বৃন্দ পরিবেশনায় অংশগ্রহণ করেন শিশুশিল্পী অনুদীপ নাথ, আবৃত চৌধুরী, অভ্র বড়ুয়া, অপ্সরা বিপ্লব জুঁহি, কীর্তিমান চৌধুরী, অরিত্র দাশগুপ্ত, ধীরাজ সরকার, শাওমিক আজমাইন, স্বস্তিক বড়ুয়া পৃথিবী, সৌপ্তিক বড়ুয়া, মৃন্ময়ী চক্রবর্তী, অরিত্রী বড়ুয়া, সুহানা জামান, রাজবীর শর্মা, অদ্রি বড়ুয়া, কৌশানি দাশ। বৃন্দটির মহড়া পরিচালনায় ছিলেন ঋত্বিকা নন্দী। প্রেস বিজ্ঞপ্তি।












