চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল গতকাল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেছে। পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ডা. ইউ কিয়াং, চেয়ারম্যান অব স্কুল অব কন্টিনুয়িং এডুকেশন অব কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াং নিয়ানমিন, ডেপুটি ডিরেক্টর অব দ্যা সেকেন্ড এ্যাফিলিয়েটেড হসপিটাল অব কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াং লিনলিন এবং প্রোগ্রাম অফিসার অব ডিভিশন অব ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অ্যান্ড কো–অপারেশন অব কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় মিস ইউ জিয়ানবিন।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট এস.এম. মোরশেদ হোসাইন, কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম এবং ডেপুটি ডিরেক্টর (প্রশাসন) মো. মোশাররফ হোসাইন। এছাড়াও একাডেমিক কো–অর্ডিনেটর এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া, মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. সঞ্জয় কান্তি বিশ্বাস, অবস এণ্ড গাইনী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তাহেরা বেগম, শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রানা চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং গৃহিত বিভিন্ন কার্যক্রমে ভূয়সী প্রশংসা করেন। শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা কাযক্রম, যৌথ একাডেমিক কার্যক্রম, যৌথ সম্মেলন বা সেমিনার, একাডেমিক উপকরণ বিনিময়, শিক্ষকদের প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া এবং কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ডা. ইউ কিয়াংয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. আয়েশা মোহাম্মদ ওসমান। এতে উভয় প্রতিষ্ঠানেরই উপকৃত হওয়ার পাশাপাশি চিকিৎসা শিক্ষা, গবেষণা, চিকিৎসা সেবা, প্রশিক্ষণের মানোন্নয়নে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।











