সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়িতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নে সেনা জোনের উদ্যোগে মাসালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পে স্থানীয়রা চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে শতাধিক লোককে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, ঔষধ বিতরণ এবং ৪১ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এই মাসে ১৫ জনকে সেনা জোনের ব্যবস্থাপনায় লায়ন্স চক্ষু হসপিটালে চোখের অপারেশনের জন্য চট্টগ্রাম নেওয়া হবে সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব জানিয়েছেন।
ক্যাম্প আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল রোটারি ক্লাব অব আগ্রাবাদ, রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি, রোটারাক্ট ক্লাব অব চিটাগাং লেক সিটি, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্স। চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্সের মেম্বার চেয়ারপারসন মোহাম্মদ মাহাবুল ইসলাম, ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট উজ্জ্বল কুমার মোহিন্তু, জোন চেয়ারপারসন মামুনুর রশিদ, ট্রেজারার ওমর ফারুক, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের বিশেষজ্ঞ ডা. আবদুর রহমান, ডা. নাজমুল হাসান ও ক্যাম্প কোর্ডিনেটর মোহাম্মদ জসীম উদ্দিন, রাকিব হাসান, নাঈম, মিজান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











