রাউজানে হযরত এয়াছিন শাহ্ পাবলিক কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান গত ২৭ সেপ্টেম্বর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন– গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি। কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. নূ ক ম আকবর হোসনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা এম এ হালিম, আবু জাফর এবং রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মন্নান। আরো বক্তব্য দেন, বিএনপি নেতা সৈয়দ কামাল, নবীনবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ও কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. বিকিরণ বড়ুয়া, সহকারী অধ্যাপক মোহাম্মদ বজলুর রহমান, সহকারী অধ্যাপক লোকমান সিকদার, সহকারী অধ্যাপক মোহাম্মদ ফারুক, প্রভাষক রীপা মুহুরী, এয়াছিন শাহ্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ নাসির উদ্দিন, উত্তর জেলা যুবদলের সহ–সভাপতি সাবের সুলতান কাজল, ডাবুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল মিয়া, বিএনপি নেতা মোসলেম উদ্দিন, মহিউদ্দিন জীবন, খোরশেদুল আলম জিকু।
কলেজের জীববিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মুহম্মদ মঈনুল আমিন আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মৌমিতা দে। নৃত্য পরিবেশন করে সাগরিকা মালাকার। প্রধান অতিথি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, আমরা মেধাকে প্রাধান্য দিই। মেয়েদের পাশাপাশি ছেলেদেরকেও শিক্ষায় এগিয়ে আসতে হবে। তিনি কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।













