সিএসইতে লেনদেন ৩৯.৫২ কোটি টাকা

আজাদী ডেস্ক  | সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৩৯.৫২ কোটি টাকা। ১,৪৭৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৭৮.৬২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১২৮.৮৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৭৮৩.৩১ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ১৩.৮৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৬৯.৫৭ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১৫.৪২ পয়েন্ট কমেছে, যা হলো ৮০৮.৭৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,১০৪.৪২। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫২,৮৫২.৯৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৯,৩৫৫.৮৯ কোটি টাকা। সিএসইতে ৬১৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৬ টির, দাম কমেছে ৯০ টি আর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’
পরবর্তী নিবন্ধনিরপেক্ষতার অর্থ কী-তা নিয়ে সুইজারল্যান্ডে গণভোট