বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পতেঙ্গা থানা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর পতেঙ্গা কাটগড় এলাকার কে স্কয়ার–২ কনভেনশন হলে থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক (ফাইন্যান্স) ও বিএনপি নেতা ইসরাফিল খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মজিবুল হক, নগর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল আলম, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সহ–সভাপতি আবু জাফর, মোহাম্মদ ইউছুপ ও মোহাম্মদ সোলাইমান, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ হারুন কোং, চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক মো. আলমগীর, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লোকমান ও সদস্য সচিব মোহাম্মদ মঞ্জুর কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, থানা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রাব্বি হোসেন রিমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ছিলেন মোহাম্মদ মোশাররফ উদ্দিন খালেদ। যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন আমিনুর রহমান শামিল, মোহাম্মদ রাশেদুল আলম, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ওসমান, জুয়েল, রায়হান, রানা, সাব্বির ও রোকন। অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি বলেন, শিক্ষিত আর জ্ঞানী হওয়া এক জিনিস নয়। শিক্ষিত হওয়াও দরকার। সাথে সাথে জ্ঞানী হওয়াও দরকার। প্রেস বিজ্ঞপ্তি।













