চট্টগ্রাম ক্রিকেট একাডেমি (সিসিএ) আয়োজিত সিসিএ কিডস অনূর্ধ্ব–১২ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে সিজেকেএস প্রশিক্ষণ মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিসিএ যুগ্ম সম্পাদক সরওয়ার উদ্দিন চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। সংগঠনের প্রধান নির্বাহী সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কোচ ফয়েজ উল্লাহ সুমন ও মোহাম্মদ ফারুক, অভিভাবক প্রতিনিধি মোহাব্বত আলী, মোহাম্মদ আজগর, ইঞ্জিনিয়ার জয়জিত বিশ্বাস, পার্থ সরকার প্রমুখ। টুর্নামেন্টে চারটি দল অংশ নিচ্ছে।













