বাংলাদশে ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শেফায়েতুল ইসলাম শাব্বির (২৪) গতকাল শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। তিনি মা–বাবা ও দুই বোনসহ বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাতে নামাজে জানাজা শেষে ফটিকছড়ি নানুপুরস্থ সৈয়দবাড়িতে মরহুমের দাফন সম্পন্ন হয়। সংগঠক শাব্বিরের ইন্তেকালে শোক প্রকাশ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, অধ্যাপক মাওলানা আবদুর রহিম মুনিরী, মাস্টার খোরশেদুল আলম, মাস্টার মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ আলমগির হোসাইন, ওহীদুল আলম, মুহাম্মদ ফারুক হোসাইন, এনামুল হক মুন্না, মাওলানা আবুল মনসুর, মুহাম্মদ শহীদুল্লাহ কায়সার, মোতালেব পারভেজ, মুহাম্মদ আবদুল্লাহ আল নোমান, আসিবুল ইসলাম, কাজী মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ মিজানুর রহমান মুন্না। এক শোক বার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।













