নাজিরহাট কলেজে ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত

| শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

নাজিরহাট কলেজের উদ্যোগে পবিত্র ঈদ–এ মিলাদুন্নবী (স.) ও ফাতেহা–ই–ইয়াজদাহম উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির দাতা সদস্য মোহাম্মদ রফিক। তিনি বলেন, ছাত্র–ছাত্রীদের মহানবীর (স🙂 সুমহান জীবনাদর্শ অনুসরণ করে নিজেদের আদর্শ মানুষ হিসেবে তৈরি করতে হবে।

গত ২১ সেপ্টেম্বর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দীন শাহিন।কলেজের প্রভাষক সৈয়দ মোহাম্মদ জিয়াউল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক মো. শাহাবুদ্দীন, কাজী মো. সাইফুল ইসলাম টুটুল, জাহেদা ইকবাল, কাজী কামাল উদ্দীন, মো. সেলিম জাহাঙ্গীর, উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ রহমতুল্লাহ, অধ্যাপক নাছির উদ্দীন আহামদ চৌধুরী, অধ্যাপক এস এম কাওছার। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মো. গোলাম কিবরিয়া। প্রধান আলোচক ছিলেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মুফতি মোহাম্মদ দেলাওয়ার হোসেন। বক্তব্য রাখেন অধ্যাপক শিরিন আকতার, অধ্যাপক নুরুল আলম, প্রভাষক মোসফেকা চৌধুরী, প্রভাষক মো. নুরুল ইসলাম এবং শিক্ষার্থী সাব্বির হোসেন সাকিব ও তানিয়া বিনতে তাওহীদ। শেষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার দাবি
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী একাডেমির শিশুকিশোর সমাবেশের প্রস্তুতি সভা