প্রিমিয়ার ভার্সিটির অর্থনীতি বিভাগে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

| বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ফল২০২৬ সেশনের ৪২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় একাডেমিক কার্যক্রম, নিয়মকানুন ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী। উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ, সহকারী অধ্যাপক বদরুল হাসান আউয়াল এবং প্রভাষক ইফতেখার মিয়া, লাইব্রেরিয়ান মো. কাউসার আলম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইয়াকুব আলী, কমপ্লেইন্ট কমিটির সদস্য সচিব অধ্যাপক উম্মে সালমা, সহকারী প্রক্টর রাহুল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ফারিয়া হোসেন বর্ষা। অনুষ্ঠানে ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ও ইয়াং ওয়ান কর্পোরেশনের সহকারী কর্মকর্তা স্বজন বড়ুয়া এবং কেন পার্ক বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক আবুল কাশেম উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন, দক্ষতা অর্জন ও ক্যারিয়ার গঠনের বিষয়ে দিকনির্দেশনা দেন। উপাচার্য অর্থনীতি কী এবং বিষয়টি কীভাবে জনজীবনের প্রতিটি ঘটনার সঙ্গে জড়িয়ে আছে, সে বিষয়ে আলোকপাত করেন।

বিশেষ অতিথি ফারজানা ইয়াসমিন চৌধুরী নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ারমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সভাপতি বিভাগের চেয়ারম্যান ড. অর্পিতা দত্ত বিভাগের বিভিন্ন সুযোগসুবিধা এবং শিক্ষকদের সহযোগিতার কথা তুলে ধরেন। সহকারী অধ্যাপক সুদীপ দে একাডেমিক নিয়মকানুন ও বিধিবিধান বিষয়ে উপস্থাপনা করেন। পিইউইএফ সাধারণ সম্পাদক নাজমুস সাকিব ফোরামের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ নবীন শিক্ষার্থীদের অবহিত করেন। ফোরামের সাংস্কৃতিক সম্পাদক হৃদিতা সাহা ও সদস্য আমিনুর রহমানের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় দুই যুবকের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধমরফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা