মরফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

| বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার নলুয়ায় মরফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মরফলা আর.এম.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, রাজনীতিবিদ মোহাম্মদ ছরওয়ার কামাল, মোহাম্মদ আমান, আবদুল মান্নান, মৌলানা নুরুল ইসলাম, শিক্ষক জালাল উদ্দীন ও তানভীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবর্তী।

বিদ্যালয়ের শিক্ষক মুনমুনশ্রী দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক দীলিপ রক্ষিত, মিলন দাশগুপ্ত, কবির আহমদ, আবু তৈয়ব, তাসলিমা আকতার, রেনি চৌধুরী, মোস্তাক আহমদ, ফরিদুল আলম, শহীদুল ইসলাম, আবু তাহের, মৌলানা মনজুরুল আলম, তাহের মেম্বার, সুজিত তালুকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির অর্থনীতি বিভাগে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধএমপি সরোয়ার আলমগীরকে চট্টগ্রাম এসোসিয়েশন অব কানাডার সংবর্ধনা