ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীরের কানাডা আগমন উপলক্ষে কানাডা প্রবাসী চট্টগ্রামবাসীর পক্ষ থেকে সম্প্রতি এক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম এসোসিয়েশন অব কানাডা ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভা পরিচালনা করেন চট্টগ্রাম এসোসিয়েশন অব কানাডা ইনকের সাধারণ সম্পাদক ড. মনজুর মোর্শেদ।
বক্তব্য দেন চট্টগ্রাম এসোসিয়েশন অব কানাডা ইনকের সভাপতি শাহাব সিদ্দিকী বুলবুল, ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী চৌধুরী, মোহাম্মদ আলী মামুন, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, হাসান তারেক চৌধুরী, নাঈমা ফেরদৌসী, আবদুল রহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











