আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান বলেছেন, কোরআনের একজন প্রকৃত শিক্ষক সমাজকে আলোকিত করে থাকেন। একজন শিক্ষাগুরু আজীবন শিক্ষাগুরু থাকেন। যিনি কোরআন থেকে জ্ঞান বিতরণ করেছেন তিনি একজন সফল মানুষ।
গত ২২ সেপ্টেম্বর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রবীণ শিক্ষক ড. মোহাম্মদ সিরাজ উদ্দীনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, অধ্যক্ষ মোহাম্মদ আমীরুজ্জামান এবং শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রশীদ জাহেদ। গেস্ট অব অনার ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। কোরানিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ নুমান হাসানের সভাপতিত্বে এবং বিভাগের শিক্ষক মো. এরশাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াসউদ্দিন হাফিজ, কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. বি এম মফিজুর রহমান, প্রফেসর ড. মোস্তফা কামিল, ড. মো. শফিকুর রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সোলাইমান মিয়া। শুভেচ্ছা বক্তব্য দেন, হাদীস ও দাওয়া বিভাগের চেয়ারম্যান ড. আবুল কালাম ও ড. আমিনুল হক। বিদায়ী শিক্ষক ড. মোহাম্মদ সিরাজ উদ্দীনকে আইআইইউসি কর্তৃপক্ষ, কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ফিমেল, চ্যাপ্টার, অ্যালামনি, ক্লাব ও শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার সামগ্রী, সম্মাননা ক্রেস্ট ও মানপত্র দিয়ে সংবর্ধিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












