আনোয়ারায় চট্টগ্রাম সমিতি ঢাকার উদ্যোগে কিডনি ও হৃদরোগে আক্রান্ত উপজেলার বটতলী ইউনিয়নের বরৈয়া গ্রামের আনোয়ারুল ইসলামকে চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
গতকাল সিইউএফএল রাঙ্গাদিয়ায় ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী চট্টগ্রাম সমিতির পক্ষে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, জাহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম, ফয়সাল হোসেন ভূঁইয়া প্রমূহ। জানা গেছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রাম সমিতি ঢাকার পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।












