বাঁশখালীর শীলকূপের সমাজহিতৈষী ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বগলা ভূষন বড়ুয়া (৮৭) আর নেই। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে শীলকূপ বড়ুয়া পাড়ার নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন।
বগলা ভূষন বড়ুয়া ১৯৯৯ সালের ৩০ জুন অবসর নেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। শিক্ষা ও সমাজ উন্নয়নে অবদানের জন্য তিনি বিভিন্ন সময়ে সম্মাননাও লাভ করেন।
তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শিক্ষক, সংগঠকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ শোক ও সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার (আজ) বিকেলে পারিবারিকভাবে তার অনিত্যসভা অনুষ্ঠিত হবে।












