যে সিনেমার মাধ্যমে ১৯ বছর পর বড় পর্দার কাজে যুক্ত হয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম, সেই সিনেমা ‘মায়ার জঞ্জাল’। সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনার আলোচিত ও আন্তর্জাতিক সমালোচকদের প্রশংসা কুড়ানো সিনেমাটি চরকিতে মুক্তি পাচ্ছে আজ বুধবার রাত ১২টায়। খবর বাংলানিউজের।
সিনেমাটি ছিল অভিনেত্রী অপি করিমের দ্বিতীয় এবং যৌথ–প্রযোজনার প্রথম সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের প্রশংসিত নির্মাতা ‘ফড়িং’, ‘একটি বাঙালি ভূতের গপ্পো’, ‘ভালোবাসার শহর’ খ্যাত ইন্দ্রনীল রায়চৌধুরী এবং এর প্রযোজক বাংলাদেশের জসীম আহমেদ। কিন্তু এই সিনেমাটা (মায়ার জঞ্জাল) করেছিলাম নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরীর কারণে। তার ‘ফড়িং’, ‘ভালোবাসার শহর’ দেখে অনেক ভালো লেগেছিল। বিশেষ করে ‘ভালোবাসার শহর’–এ জয়া আপুর (জয়া আহসান) অভিনয় এত ভালোলেগেছিল যে, আমারও একটু কাজ করার আগ্রহ হয়েছিল। সেই আগ্রহ থেকেই কাজটি করা। এর সঙ্গে আরও আগ্রহ বাড়িয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। আর গল্প এবং চরিত্রগুলোও খুব ন্যাচারাল। সিনেমায় অপি করিমের চরিত্রের নাম সোমা। তার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তার চরিত্রের নাম চন্দন। অন্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন ঢাকার সোহেল মন্ডল, কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ। সেসময় অভিনেত্রী অপি করিমের বড় পর্দায় প্রত্যাবর্তন এবং ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে তার জুটি সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছিল।












