গণমানুষের কণ্ঠস্বর আজাদী

এহছানুল আজিম লিটন | বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

একটা পত্রিকা যখন ৬৭ বছর টিকে থাকে, তখন সেটা আর শুধু কাগজ থাকে না। সেটা হয়ে যায় একটা প্রজন্মের সাক্ষী।

ঐতিহ্যের ধারক: ৬৭ বছরে দেশে কত সরকার আসলোগেলো। কত পত্রিকা বন্ধ হয়ে গেলো। কিন্তু আজাদী টিকে আছে কারণ এর শেকড় মাটির নিচে।

আজকের দিনে আজাদীর দায়িত্ব: ডিজিটাল যুগে কাগজের পত্রিকা টিকিয়ে রাখা যুদ্ধের মতো। কিন্তু যুদ্ধটা দরকার। গুজবের যুগে “যাচাই করা খবর” এর দাম সবচেয়ে বেশি। আজ ৬৭ বছরে এসে আজাদীর কাছে আমাদের চাওয়া একটাই -“রাজনীতির চেয়ে মানুষকে আগে রাখবেন।

শেষ কথা : একটা পত্রিকার ৬৭ বছর মানে ৬৭ বছরের কান্নাহাসি, আন্দোলনসংগ্রাম, বন্যাখরা। আজাদী শুধু চট্টগ্রামের পত্রিকা না। আজাদী চট্টগ্রামের মানুষের “দৈনন্দিন জীবনের অংশ”।

পূর্ববর্তী নিবন্ধআজাদী আমার সাংবাদিকতার প্রথম প্রেম
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে