শরৎ এলে চতুর্দিকে খুশির আমেজ থাকে
পাখিরা সব উড়ে বেড়ায় কিচিরমিচির ডাকে।
শরৎ এলে আলো ঝলমল রঙিন দিন হাসে
শুভ্র মেঘের পেঁজা তুলো নীল আকাশে ভাসে।
শরৎ এলে নীল আকাশে রঙিন ঘুড়ি ওড়ে
নাটাই হাতে খোকা খুকি এদিক ওদিক ঘোরে।
শরৎ এলে শিউলি গাছে মিষ্টি হাওয়া ঝরে
ভোরের বেলায় ফুল কুড়াতে আনন্দে মন ভরে।











