পতেঙ্গায় ক্যান্সার রোগীকে এলিট ওরেটরসের নগদ সহায়তা প্রদান

| মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ডিবেট ক্লাব এলিট ওরেটরসের উদ্যোগে নগরীর ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের ডেইলপাড়া নিবাসী মরণব্যাধি রেক্টাল ক্যান্সার রোগে আক্রান্ত আনিসুর রহমান সজীবকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল অপারেশন চলাকালীন সময়ে ‘সজীবের জন্য আমরা’ গঠিত ফান্ডের উপদেষ্টা এবং তার পরিবারের পক্ষে মোহাম্মদ আবুর উপস্থিতিতে ডাক্তার ফজল আহমদ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় দশ হাজার টাকা নগদ মানবিক সহযোগিতা বুঝিয়ে দেয়া হয়। এ সময় সমাজের বিত্তবানদের সজীবের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য আহবান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে লোহাগাড়ার প্রবাসীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধবাঁশখালীর বাহারছড়ায় চারা বিতরণ