চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ১০.০৯ কোটি টাকা। ১,৬১১ টি লেনদেনের মাধ্যমে মোট ২২.৯৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১১৯.৮৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৮৫৬.১৯ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৬.৬৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৮০.০৯ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৬.৫৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮১৮.৭০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৩.৭৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১১১.৫০। দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫৩,০০৩.৬৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৭,৪৭২.৫৭ কোটি টাকা। সিএসইতে ৬১৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯২ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৩৪ টির, দাম কমেছে ৪১ টি আর অপরিবর্তিত রয়েছে ১৭টির।







