সড়ক বিভাজকর পাশে থাকা লোহার বার: কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

আমার কয়েকটি দেশে যাওয়ার সুযোগ হয়েছে। বিশ্ব যখন সামনের দিকে এগিয়ে যায় আমরা থাকি পিছনে। চট্টগ্রাম নগরীতে দেখা যায় সড়ক বিভাজকর পাশে লোহার বার দেয়া হয়েছে। এই লোহার বারগুলোর কারণে অনেক সময় গাড়ির টায়ার নষ্ট হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। শুধু গাড়ি নয়, পথচারীদের জন্যও এগুলো বিপজ্জনক।

বিশেষ করে চট্টগ্রাম বহদ্দারহাট বাদুরতলা চকবাজার মুরাদপুর ও ২ নম্বর গেট এলাকায় বৃষ্টির সময় পানি জমে গেলে পানির নিচে থাকা লোহার বারগুলো দেখা যায় না। এতে মানুষের পায়ে আঘাত লাগা বা পা কেটে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।

তাই জনস্বার্থে অনুরোধ করছি, এসব লোহার বার সরিয়ে রিফ্লেক্টর, ক্যাটস আই বা অন্য কোনো নিরাপদ ব্যবস্থা করা হোক, যাতে এগুলো দূর থেকেই দেখা যায় এবং মানুষ ও গাড়ির কোনো ক্ষতি না হয়। নগর উন্নয়ন তখনই সুন্দর ও অর্থবহ হয়, যখন তা মানুষের ভোগান্তি কমিয়ে নিরাপত্তা ও স্বস্তি বাড়ায়। আমি বিশেষ করে সিডিএ চেয়ারম্যান মহোদয় ও সিটি করপোরেশনের মেয়র মহোদয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন।

নেছার আহমেদ খান

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধওয়াল্টার স্কট : কবি ও ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধঅন্যের চোখে নিজের মূল্য খোঁজা মানে নিজেকে অবমূল্যায়ন করা