হাটহাজারীতে আগুনে ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

গত বুধবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ সোমপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনারদিন বুধবার বেলা ১১ টার দিকে উল্লেখিত বাড়ীতে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় আশে পাশের লোকজন ছুটে এসে চেস্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেস্টা চালিয়ে আগুন নিযন্ত্রণে এনে পাশ্ববর্তী বেশকিছু বাড়িঘর আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই ওই বাড়ির প্রতিভা রানী নাথের ভাড়াটিয়া খোকন মজুমদার, মিলন দে, তপু দাশ এবং মালিকের একটি স্টোর রুম সহ চার পরিবারের মোট ৬টি বসতঘর সকল আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ অগ্নিকান্ডের ঘটনায় তাদের অন্তত পচিশ থেকে ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধজাহাজ চলার পথে মাছ ধরার জাল ঠেকাতে সচেতনতা কার্যক্রম
পরবর্তী নিবন্ধভারতের বিরুদ্ধে ১০০% শুল্কের বিলে ট্রাম্পের স্বাক্ষর