চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির মানবিক সহায়তা

| শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে সম্প্রতি সুবিধাবঞ্চিত এক পরিবারের কন্যার বিবাহ উপলক্ষে সমিতির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির উপদেষ্টা মোহাম্মদ রফিক উদ্দিন, সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী, সিনিয়র সহসভাপতি তারেক শাহ এবং ক্রীড়া সম্পাদক আহমদ শফি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির বিনিয়োগ বোর্ডের সভাপতি আইয়ুব কাইছার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডাক দিয়ে যাই’র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব চিটাগাং হেরিটেজ ও রোটারি ক্লাব চট্টগ্রাম হারবারের যৌথ সভা