হালিশহর মুনিরনগর ওয়ার্ডে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

| সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হালিশহর ৩৭নং ওয়ার্ড মুনিরনগর জাফরখাঁন পাড়া ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে তৃতীয় আজিমুশশান নুরানী মাহফিল গত শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো. সাইফুদ্দিনের পরিচালনায় ও শেখ ফজর আলী মাতব্বর জামে মসজিদের খতিব আমিরুল হুজ্জাজ হাফেজ মাওলানা সাইফুদ্দিন মো. খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসুল (.) ও আওলাদে গাউছে মাইজভান্ডারী আল্লামা শাহসুফি সৈয়দ তানভীর হাদী মাইজভান্ডারী। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভান্ডারীর কেন্দ্রীয় সমন্বয়ক কামরুল ইসলাম রাশেদ মাইজভান্ডারী, জমিয়তে মঈনুল হাদী মাইজভান্ডারী বন্দর থানার সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন মাইজভান্ডারী, সংগঠনের সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম নঈম, ফারুক, দিদার, সাকিব, আরাফাত ইমু, রাহাত, মহিউদ্দিন, তানভীর প্রমুখ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত শেষে তাবারুক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি বলেন, হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বোত্তম চরিত্রের অতুলনীয়, অনুসরণীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি ছিলেন অসাধারণ বিনয়ী, পরোপকারী, সদালাপী সহৃদয়সহ সকল প্রকার মহৎ গুণে গুণান্বিত অনুপম চরিত্রের অধিকারী। হজরত রাসূলুল্লাহ (সা.)-এর চরিত্র মাহাত্ম্যের অত্যুজ্জ্বল আলোকমালায় উদ্ভাসিত হয়েছিল আরববিশ্ব তথা সারাজাহান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
পরবর্তী নিবন্ধকালুরঘাটে নতুন সেতুর নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি