মিনহাজুল কোরআন বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে শাইখ–উল–ইসলাম ডক্টর মুহম্মদ তাহির–উল–ক্বাদরী রচিত এবং মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অধীনে পরিচালিত মিনহাজ পাবলিকেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ‘মাওলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্য) আনোয়ার পাশা।
এতে সম্মানিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন মুসলিম ঐক্য কাফেলার চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, ডিওএইচএস পরিষদের সভাপতি কর্নেল জয়নুর রশিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানসিক হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আফজাল হোসেন, মেরিন একাডেমির কম্যান্ড্যান্ট ড. সাজিদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) খুরশীদ আলম, সহ–সভাপতি এম. এ. সবুর, মহাসচিব সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, দাওয়াহ সেক্রেটারি মাওলানা সৈয়দ তাহমিদ আল–আজহারি, ঢাকা বিভাগের প্রেসিডেন্ট এ, এম, মাসুদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি এডভোকেট শাহীদ রিজভী। এতে বক্তারা বলেন, মাওলাদুন্নবী –এর তাৎপর্য, মাহাত্ম্য ও শরঈ ভিত্তি সম্পর্কে জ্ঞাননির্ভর আলোচনা মানুষের মধ্যে নবীপ্রেম, নৈতিকতা, শান্তি ও মানবকল্যাণের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শাইখ–উল–ইসলাম ডক্টর মুহম্মদ তাহির–উল–ক্বাদরীর রচনাটি এ বিষয়ে পাঠকসমাজকে সমৃদ্ধ করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












