দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজে আলোচনা সভা

| সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:১১ পূর্বাহ্ণ

দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত প্রতিযোগিতা ও আলোচনা সভা কলেজ অধ্যক্ষ কামরুন নাহার বেগমের সভাপতিত্বে গত ৮ সেপ্টেম্বর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। বাংলা প্রভাষক ইব্রাহিম খলিলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক নুরুল আলম আজাদ, সহকারী অধ্যাপক আবু ইউসুফ মো. মাসুদ খান। দোয়া ও মোনাজাত করেন শিক্ষক মো. আবুল খায়ের। পরে কেরাত, হাম, নাত ও ইসলামি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বলেন, মহানবীর (সা.) আবির্ভাবের দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করে ইসলামের প্রতিটি নির্দেশনা আমাদের পালন করতে হবে।আমাদেরকে সুশৃঙ্খলার সাথে লেখাপড়া করতে হবে। মাবাবা ও শিক্ষকদের কথা শুনতে হবে। তাতেই নিজেদের সাফল্য আসবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিঃস্বার্থ নবজীবন সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন