নিঃস্বার্থ নবজীবন সংগঠনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী, নবগঠিত কেন্দ্রীয় কমিটি এবং নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা কমিটির অভিষেক ও শপথগ্রহণ গত ১১ সেপ্টেম্বর নগরীর আইস ফ্যাক্টরি রোডস্থ পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী ক্লিনটন আচার্য্য ও আকাশ দাশের সঞ্চালনায় এবং সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি রাহুল আচার্য্যের সভাপতিত্বে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন লায়ন এস.কে. আচার্য্য।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মিলন কান্তি আচার্য্য। ১ম অধিবেশনে নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি স্বপন কুমার সাহা।
২য় অধিবেশনে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা কমিটির কর্মকর্তা ও সদস্যদের শপথবাক্য পাঠ করান উদ্বোধক মিলন শর্মা। স্বাগত বক্তব্য রাখেন নয়ন ঘোষ ও বিজয় রুদ্র।
অতিথি ছিলেন লায়ন শম্ভু দাশ, ডা. নারায়ণ ধর, ঝুন্টু চৌধুরী, অ্যাড. শুভাশীষ শর্মা, আশীষ আচার্য্য, শ্যামল বৈদ্য বক্তব্য রাখেন দীপক আচার্য্য, লায়ন সুভাষ দাশ, অ্যাড. সুজন দাশ, কাঞ্চন গুপ্ত, অজয় দত্ত, জুয়েল আইচ, অ্যাড. হিরু সুশীল, অরুপ দাশ রুবেল, অপু দাশ, মিঠুন দে, রিপন চৌধুরী, অধীর শীল প্রমুখ, ডা. পিয়াল আচার্য্য, অন্তর আচার্য্য, কাকন কুরী বিকাশ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












