বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাটহাজারী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন কল্পে এক কাউন্সিল অধিবেশন পৌরসভার মিরেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে রমজান আলী চৌধুরীর সভাপতিত্বে গতকাল রোববার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমান। আলোচক ছিলেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, হাটহাজারী সরকারি কলেজের অধ্যাপক আবদুল্লাহ আল আহসান চৌধুরী, প্রভাষক আবু তালেব, অশোক কুমার নাথ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মো. নুরুল আবছার। কাউন্সিল অধিবেশনে বিজয় কুমার দত্ত কে সভাপতি, সৈয়দ আবু মো, এমরান কে সাধারণ সম্পাদক, মো. মুজিবুর দৌলাকে অর্থ সম্পাদক, লিটন পালকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










