পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), শোহাদায়ে কারবালা স্মরণ এবং ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কাটিরহাট শাখা এবং মাইজভান্ডারী দায়রা শরিফের যৌথ উদ্যোগে মিলাদ মাহফিল ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। হাটহাজারী পশ্চিম ধলই কাটিরহাট মাইজভান্ডারী দায়রা শরিফ সংলগ্ন মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন কাটিরহাট শাখা মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী। উদ্বোধক ছিলেন পশ্চিম ধলই মাইজভান্ডারী দায়রা শরীফের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম জসিম উদ্দিন জিকো। প্রধান বক্তা ছিলেন ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দীন। প্রধান ওয়ায়েজ ছিলেন ধলই মাহবুবিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন অধ্যাপক মাওলানা মীর আব্দুর রহিম মুনিরী। বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিদারুল আলম। বিশেষ আলোচক ছিলেন হাফেজ মাওলানা আবুল কালাম। মাহফিলে বক্তারা বলেন, মানবকল্যাণ শান্তি সাম্য সম্প্রীতিই সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর (ক.) দর্শন। রাঙ্গামাটি জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবি ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সাইফুদ্দিন খালেদ চৌধুরী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান, ধলই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাসিম উদ্দিন মেম্বার, এস এম মোরশেদুল আমিন, জয়নাল আবেদিন জুনু, আবুল হাশেম ফকির, মুহাম্মদ মহিব উল্লাহ, মুহাম্মদ আজম প্রমুখ। মিলাদ কিয়াম পরিবেশন শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল কালাম।










