প্যারেড কর্ণারে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, সিএনজি টেক্সি জব্দ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:৪৬ পূর্বাহ্ণ

নগরের চকবাজার এলাকা থেকে ৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ মো. সেলিম (৩৮) নামে একজনকে আটক করেছে র‌্যাব৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি টেক্সিও জব্দ করা হয়েছে।

র‌্যাব৭ জানায়, গত শনিবার প্যারেড ময়দানের উত্তরপূর্ব কোণে চেকপোস্ট বসায় র‌্যাব। এ সময় বহদ্দারহাটের দিকে যাওয়া সন্দেহভাজন একটি সিএনজি টেক্সি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির যাত্রী আসনের পেছনে বিশেষ কৌশলে রাখা একটি লাল শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ও একজনকে আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধভারতের সঙ্গে হওয়া চুক্তি যাচাই-বাছাই করা হচ্ছে : হুমায়ুন কবির