ফেসবুকে পোস্ট দেয়ার পর মিলল নাপিতের ঝুলন্ত লাশ

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:২০ পূর্বাহ্ণ

আনোয়ারায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নেপাল রবি দাশ নামে এক নাপিত আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাট বাজারে সেলুনে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

জানা যায়, নিহত নেপাল রবি দাশ পূর্ব বটতলী এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত সুনীল রবি দাশের পুত্র। দীর্ঘদিন ধরে নিহত রবি ও তার এক বড় ভাই মিলে রুস্তম হাটে একটি সেলুন পরিচালনা করে আসছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ১০টায় নেপাল নিজ দোকানে বসে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েএকটি পোস্ট করেন। পরে স্থানীয় ব্যবসায়ীরা সেলুনের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার অপহরণ-ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা