নাটাব কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন আবদুছ ছবুর

| রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো: আবদুছ ছবুর। তিনি দীর্ঘদিন নাটাব চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বর্তমানে নাটাব চট্টগ্রাম শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ফটিকছড়ি ফতেপুর এলাকার আবদুল্লাপুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব মো: আবদুছ ছবুর দীর্ঘদিন যাবত আর্তমানবতার সেবায় যক্ষ্মা নিরোধে সচেতনতা সৃষ্টি ও রোগীদের সেবা দিয়ে আসছেন। উল্লেখ্য চলতি বছরের জানুয়ারী নাটাবের দুই বছর মেয়াদী ৩০সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির অনুমোদন দেয় সমাজসেবা অধিদপ্তর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসবার আগে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে
পরবর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা