v

| রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৫৯ পূর্বাহ্ণ

হাটহাজারীর নন্দীরহাটে লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উৎসব উদযাপন পরিষদের সভাপতি ডা. স্বপন কুমার চৌধুরীর সভাপতিত্বে ও সেবাশ্রমের সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিপন দত্ত। সংবর্ধিত অতিথি ছিলেন অধ্যাপক ডা. পুর্ণেন্দু বিকাশ (পিবি) রায়, মানবিক প্রতিষ্ঠানের নির্মাতা অজয়কৃষ্ণ দাশ মজুমদার, হিন্দু ফাউন্ডেশন ও দি আর্বান কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী। বক্তব্য রাখেন চুয়েটের পুরকৌশল বিভাগের প্রাক্তন ডীন অধ্যাপক ড. সুদীপ পাল, লায়ন উত্তম দাশ, চাক্তাই লোকনাথ ধামের সহসভাপতি স্বপন সাহা, ট্রাস্টি কাঞ্চন তালুকদার, অধ্যাপক ডা. অলক বিশ্বাস, সুভাষ চন্দ্র দাশ, প্রণব সাহা বাবলু, প্রকৌশলী ঝুলন কুমার দাশ, মৃনাল কান্তি সূত্রধর প্রমুখ। গুণীজনদের জীবনী পাঠ করেন লায়ন তপন কান্তি দত্ত, দীলিপ চক্রবর্তী ও সুব্রত ভৌমিক। উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. বাসনা মুহুরী, শুভাশীষ রায়, শুক্লা চৌধুরী, পারমিতা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সেবাশ্রম কর্তৃক পুনঃপ্রকাশিত ত্রৈমাসিক ‘লোকনাথ বার্তা’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, সমাজে গুণী মানুষের জ্ঞান, প্রজ্ঞা ও আদর্শ দিয়ে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পন