৪দিন ব্যাপী লোক ও কনটেম্পোরারি নৃত্য কর্মশালা শুরু

| শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা চট্টগ্রাম আয়োজিত ৪ দিন ব্যাপী লোক নৃত্য ও কনটেম্পোরারি নৃত্যের উপর জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম গ্যালারি হলে এক কর্মশালার আয়োজন করেছে। গত ৯ সেপ্টেম্বর কর্মশালা পরিচালনা করছেন ঢাকা থেকে আগত নৃত্য শিল্পী ও প্রশিক্ষক অনিক বোস এবং কনটেম্পোরারি নৃত্যশিল্পী মোহাম্মদ হোসেন মাহাবুব। কর্মশালায় প্রায় ৩০০ জন নৃত্য শিল্পী অংশ গ্রহণ করে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় কর্মসূচির সূচনা করা হয়। কাল শনিবার সনদ বিতরণের মাধ্যমে শেষ হবে কর্মশালা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ