সীতাকুণ্ড পৌরসদর বাজারে অভিযান চালিয়ে রং মেশানো আনুমানিক ৬ কেজি পোয়া মাছ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সমুদ্র থেকে বাজারে আনা পোয়া মাছে রং মিশিয়ে বিক্রি করছেন কিছু অসাধু মাছ ব্যবসায়ী। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৬ কেজি রং মেশানো পোয়া মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো জনসম্মুখে মাটি চাপা দেওয়া হয়।
তিনি আরও বলেন, ওই মাছ ব্যবসায়ী ক্ষমা চাওয়ায় প্রাথমিকভাবে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মাছের সঙ্গে রং মেশানোর চেষ্টা করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












