চন্দনাইশে সাপের কামড়ে মহেশখালীর দিনমজুরের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের মহেশখালী থেকে চট্টগ্রামের চন্দনাইশে দিনমজুরের কাজ করতে গিয়ে সাপের কামড়ে শাহাব উদ্দিন প্রকাশ ধলাইয়া (৩৩) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তিনি মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা গ্রামের মোক্তার আহমদের ছেলে। গত সোমবার এ ঘটনা ঘটে। নিহতের পিতা মোক্তার আহমদ জানান, তার বড় ছেলে শাহাব উদ্দিন কয়েকজনের সঙ্গে চন্দনাইশে দিনমজুরের কাজ করতে যায়। সোমবার সন্ধ্যায় চন্দনাইশ কলেজ গেট এলাকায় জমিতে কাজ করার সময় তাকে সাপে কামড় দেয়। সঙ্গীরা তাকে চন্দনাইশ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তিনি মারা যান। গতকাল মঙ্গলবার যোহরের নামাজের পর কালালিয়াকাটা গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে রং মেশানো ৬ কেজি পোয়া মাছ জব্দ
পরবর্তী নিবন্ধআগামীকাল চবিতে ‘নজরুল সেমিনার’